বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী আর কত গাড়িতে হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: প্রশ্ন মাসুদের আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

স্থগিত খামেনির বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ১৯:৫৯

শেয়ার

স্থগিত খামেনির বিদায় অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা, যা আজ সন্ধ্যায় তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর টাইমস অব ইসরায়েল।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘বিভিন্ন প্রদেশ থেকে লোকজন অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছেন এবং তাতে উপস্থিতির সংখ্যা অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে। এজন্য উপযুক্ত বৃহত্তর পরিকাঠামো এবং আয়োজন সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন, তাই অনুষ্ঠান পরবর্তীকালে উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। তার মৃত্যু ঘিরে রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় ব্যাপক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতির স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।