বুধবার

৪ মার্চ, ২০২৬ ২০ ফাল্গুন, ১৪৩২

তেহরানে প্রথম ইরানি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইসরাইলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ১৯:২৬

শেয়ার

তেহরানে প্রথম ইরানি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইসরাইলের
ছবি: সংগৃহীত

ইসরাইলের বিমান বাহিনী প্রথমবারের মতো একটি ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যম। বুধবার (৪ মার্চ) ইরানের রাজধানী তেহরানে এ ঘটনা ঘটে। ইসরাইলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান অভিযানে অংশ নেয় বলে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হওয়া ইরানি বিমানটি ছিল Yakovlev Yak-130 মডেলের। রাশিয়ায় নির্মিত এই সিরিজের বিমান ১৯৯৬ সালে প্রথম উৎপাদন শুরু হয়। ভূপাতিত হওয়া বিমানটিও রাশিয়ার তৈরি বলে উল্লেখ করা হয়েছে।

ইরানি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তুলনামূলকভাবে বিরল। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে ইরান মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ওপর নির্ভর করেছে। যুদ্ধবিমান ব্যবহারের ঘটনা তুলনামূলকভাবে কম দেখা যায়।

ইসরাইলি গণমাধ্যমের দাবি, গত চার দশকের মধ্যে এই প্রথম কোনো ইরানি যুদ্ধবিমান ভূপাতিত হলো। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: এএফপি



banner close
banner close