বুধবার

৪ মার্চ, ২০২৬ ২০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
সিরাজগঞ্জ রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ চাঁদপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতার বাড়িতে তালা, এলাকায় উত্তেজনা বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর ধস্তাধস্তি: যা বললেন ইসি ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান: দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য: টানা নিম্নমুখী রপ্তানি, মধ্যপ্রাচ্য উত্তেজনায় বাড়ছে ঝুঁকি

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ১৩:০৬

শেয়ার

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এ রিট দায়ের করেন। অন্য ৫ আইনজীবী হলেন, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।

রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া হয়। ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)। প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।



banner close
banner close