বুধবার

৪ মার্চ, ২০২৬ ২০ ফাল্গুন, ১৪৩২

সংঘাতের চতুর্থ দিনে ইরানের দাবি: অত্যাধুনিক অস্ত্র এখনো ব্যবহার করা হয়নি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ০৭:৪৫

শেয়ার

সংঘাতের চতুর্থ দিনে ইরানের দাবি: অত্যাধুনিক অস্ত্র এখনো ব্যবহার করা হয়নি
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান দাবি করেছে, তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং এখন পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করেনি। মঙ্গলবার (৩ মার্চ) দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করেছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, ‘আমাদের প্রতিরোধ করার এবং এই চাপিয়ে দেওয়া যুদ্ধে শত্রুপক্ষ যা পরিকল্পনা করেছে, তার চেয়েও দীর্ঘ সময় ধরে আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রথম কয়েক দিনেই আমাদের সব অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম মোতায়েন করার ইচ্ছা রাখি না।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বৃহৎ পরিসরের সামরিক সংঘাত শুরু হয়। চলমান এই উত্তেজনার চতুর্থ দিনে এসে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন বক্তব্য এলো।

এদিকে, বিশ্লেষকদের একাংশের মতে, কৌশলগত কারণে ইরান তাদের সামরিক সক্ষমতার একটি অংশ সংরক্ষিত রেখেছে, যা সম্ভাব্য দীর্ঘমেয়াদি সংঘাতের প্রেক্ষাপটে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে কোনো যাচাই করা সম্ভব হয়নি।



banner close
banner close