ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে না ব্রিটেন, ট্রাম্পের সমালোচনা
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে ওয়াশিংটনকে সমর্থন না দেওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার–এর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, দুই দেশের তথাকথিত ‘বিশেষ সম্পর্ক’ বর্তমানে চাপের মুখে রয়েছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের অবস্থান তাকে হতাশ করেছে। তার ভাষ্য অনুযায়ী, স্টারমার এই বিষয়ে সহায়ক ভূমিকা রাখেননি এবং যুক্তরাজ্যের কাছ থেকে এমন অবস্থান তিনি প্রত্যাশা করেননি। তিনি মন্তব্য করেন, দুই দেশের সম্পর্ক আগের তুলনায় ভিন্ন ধরনের হয়ে উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যাকে তিনি একসময় সবচেয়ে দৃঢ় জোট হিসেবে বর্ণনা করেছিলেন, সেটি এখন চাপের মুখে পড়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতি আগের সম্পর্কের তুলনায় সম্পূর্ণ আলাদা বাস্তবতা তৈরি করেছে।
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক পরিস্থিতি মোকাবিলায় ওয়াশিংটন এখন আর লন্ডনের ওপর নির্ভরশীল নয় বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তবে তিনি বলেন, যুক্তরাজ্যের সমর্থন থাকলে তা ইতিবাচক হতো।
আরও পড়ুন:








