রবিবার

১৫ মার্চ, ২০২৬ ১ চৈত্র, ১৪৩২

মধ্যপ্রাচ্যের ১৫ দেশে মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশত্যাগের নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬ ১৫:১৯

শেয়ার

মধ্যপ্রাচ্যের ১৫ দেশে মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশত্যাগের নির্দেশ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ১৫টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশত্যাগের আহ্বান জানিয়েছে United States Department of State। এক জরুরি নির্দেশনায় সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা নাগরিকদের দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়। নিরাপত্তাজনিত চরম ঝুঁকি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরা নামদার জরুরি বার্তায় নাগরিকদের অবিলম্বে দেশত্যাগের পরামর্শ দেন।

ওয়াশিংটন ডিসি থেকে Al Jazeera–এর সংবাদদাতা প্যাটি কালহান বলেন, এত বিস্তৃত পরিসরে একযোগে সতর্কতা জারি করা অস্বাভাবিক। তার মতে, সাধারণত এ ধরনের সিদ্ধান্তের আগে পররাষ্ট্র দফতর দীর্ঘ ও জটিল প্রক্রিয়া অনুসরণ করে থাকে। তিনি আরও উল্লেখ করেন, বাণিজ্যিক ফ্লাইট সীমিত বা বন্ধ থাকার পরিস্থিতিতে নাগরিকদের কীভাবে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল ত্যাগ করতে বলা হচ্ছে, সে বিষয়টি স্পষ্ট নয়।



banner close
banner close