বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬ ১১:৫২

শেয়ার

ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
ছবি: সংগৃহীত

উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চালানো এ হামলায় ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। তারা জানায়, ড্রোন মোতায়েন করে নির্দিষ্ট সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার সকালে শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ঘটনাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

সূত্র: আল জাজিরা