ইরানের হামলার জেরে কাতার সাময়িকভাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করেছে। দেশটির প্রধান এলএনজি স্থাপনা লক্ষ্য করে হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদক দেশ কাতারের এ পদক্ষেপে বৈশ্বিক গ্যাস সরবরাহে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলাটি কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় অবস্থিত প্রধান এলএনজি স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা এখনও স্পষ্ট নয়।
রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির সরকারি বার্তা সংস্থা সোমবার উৎপাদন সাময়িকভাবে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।
রাস লাফান কমপ্লেক্সে মোট ১৪টি এলএনজি ‘ট্রেন’ পরিচালিত হয়, যার সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৭৭ মিলিয়ন টন। এই উচ্চ উৎপাদন সক্ষমতার কারণে কাতার দীর্ঘদিন ধরে বৈশ্বিক এলএনজি বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে।
আরও পড়ুন:








