শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা ইরানের, দাবি তাসনিম নিউজের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ১৭:৪৭

শেয়ার

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা ইরানের, দাবি তাসনিম নিউজের
ছবি: সংগৃহীত

আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমের লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনীর কমান্ডারের অবস্থান গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ইরান এ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের দশ দফা হামলা চালিয়েছে। এদিকে, ইসরায়েলি সূত্রের বরাতে জানা গেছে, অধিকৃত অঞ্চলের বেইত শেমেশে নির্ধারিত সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সর্বশেষ প্রকাশিত ভিডিওটি কয়েক মিনিটের, যা কয়েক ঘণ্টা আগে সম্প্রচারিত হয়। এরপর থেকে তার নতুন কোনো ভিডিও বা ছবি প্রকাশিত হয়নি।

তবে নেতানিয়াহুর অবস্থান বা নিরাপত্তা নিয়ে হিব্রু ভাষার গণমাধ্যমে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশিত হয়নি।