সোমবার

২ মার্চ, ২০২৬ ১৮ ফাল্গুন, ১৪৩২

ইরান ইস্যুতে আজ সংবাদ সম্মেলনে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ০৯:৫৮

শেয়ার

ইরান ইস্যুতে আজ সংবাদ সম্মেলনে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টা সংবাদ সম্মেলন করবেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরুর পর এই প্রথম ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন।

হেগসেথের সঙ্গে উপস্থিত থাকবেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জন কেইন।

পেন্টাগন জানিয়েছে, তারা ইরানে চালানো সামরিক অভিযানের বিস্তারিত তুলে ধরবেন। এই অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’।

হামলার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক সাক্ষাৎকার দিয়েছেন এবং দুটি ভিডিও ভাষণ প্রকাশ করেছেন। তবে, তিনি এখনো কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেননি।



banner close
banner close