বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী আর কত গাড়িতে হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: প্রশ্ন মাসুদের আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট নিয়ে নতুন বার্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা ককটেলসদৃশ বস্তু বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ, বয়স নির্ধারণ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় জনের মৃত্যু

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মার্চ, ২০২৬ ২৩:৪১

শেয়ার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অনন্ত ২৭ জন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েলি জরুরি সেবা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়েছেন।

এদিকে, ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি। এছাড়াও আহত হয়েছেন আরও ৫৮ জন।

ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৩ জন সদস্য নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

শনিবার সকালে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন।

জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইরান।