সোমবার

২ মার্চ, ২০২৬ ১৮ ফাল্গুন, ১৪৩২

পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, টিয়ার শেল নিক্ষেপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ, ২০২৬ ১৩:২৪

শেয়ার

পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, টিয়ার শেল নিক্ষেপ
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার সকালে শহরে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে দূতাবাসের আশপাশে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।

বিক্ষোভের প্রভাবে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়। সুলতানাবাদ থেকে মাই কোলাচি পর্যন্ত উভয়মুখী সড়ক বন্ধ রাখা হয়। জিন্নাহ ব্রিজ থেকে আসা যানবাহন আই আই চুন্দ্রিগড় রোডে ঘুরিয়ে দেওয়া হয়।

করাচি ট্রাফিক পুলিশ জানায়, পিআইডিসি থেকে আসা যানবাহন পার্ক কাট হয়ে বিকল্প পথে চালিত করা হচ্ছে। বিক্ষোভ চলাকালে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



banner close
banner close