মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

খামেনির মেয়ে ও নাতি নিহতের দাবি, সুপ্রিম লিডারের মৃত্যু নিয়ে ভিন্নমত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ, ২০২৬ ০৮:০০

শেয়ার

খামেনির মেয়ে ও নাতি নিহতের দাবি, সুপ্রিম লিডারের মৃত্যু নিয়ে ভিন্নমত
ছবি: সংগৃহীত

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি–এর মেয়ে ও নাতি-নাতনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রোববার ইরানি সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে খামেনি নিজে নিহত হয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথক বক্তব্যে দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় খামেনি নিহত হয়েছেন। তবে এ দাবির পক্ষে স্বাধীন ও যাচাইযোগ্য কোনো তথ্য এখনো প্রকাশিত হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে ট্রাম্প ভিন্ন সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস–কে দেওয়া সাক্ষাৎকারে জানান, অভিযান দীর্ঘায়িত হতে পারে, আবার দুই থেকে তিন দিনের মধ্যেও সমাপ্ত হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি ও ইরানের ভবিষ্যৎ পদক্ষেপের ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরান পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করলে ভবিষ্যতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিবেচনায় রাখা হবে।

তবে এ বিষয়ে ইরানের সরকারি কোনো প্রতিক্রিয়া এখনো প্রকাশিত হয়নি। সাম্প্রতিক হামলা ও পাল্টা দাবির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহল সতর্ক অবস্থানে রয়েছে।



banner close
banner close