মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

২০০ যুদ্ধবিমান থেকে ইরানের ৫০০ লক্ষ্যবস্তুতে হামলা: ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ, ২০২৬ ০৭:১২

শেয়ার

২০০ যুদ্ধবিমান থেকে ইরানের ৫০০ লক্ষ্যবস্তুতে হামলা: ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ২০০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, এই অভিযান ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে অন্যতম বৃহত্তম সামরিক অভিযান। হামলায় ইরানের বিভিন্ন স্থানে সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, অভিযানে মূলত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: আল জাজিরা



banner close
banner close