শনিবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬ ফাল্গুন, ১৪৩২

ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৩

শেয়ার

ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে সকল পক্ষকে আলোচনায় ফিরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। তার মতে, এ হামলার ফলে কেবল ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশা’ হবে।

বিশ্ব সংস্থাটির এ কর্মকর্তা বলেছেন, ‘আমি আজ সকালে ইরানজুড়ে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাই।’

বিবৃতিতে তিনি বলেছেন, ‘সবসময়ের মতো, যেকোনো সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদেরই চূড়ান্ত মূল্য দিতে হয়।’ ‘ক্ষেপণাস্ত্র ও বোমা ‘সমাধানের উপায় নয়’ বরং ‘মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্দশার কারণ হবে,’ বলেন তুর্ক।

তিনি আরও বলেন, ‘বেসামরিক নাগরিকদের জন্য এই ভয়াবহ পরিণতি এড়াতে, আমি সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি এবং সকল পক্ষকে যুক্তিসঙ্গত আচরণ করতে, উত্তেজনা কমাতে এবং আলোচনার টেবিলে ফিরে আসার জন্য অনুরোধ করছি।’



banner close
banner close