শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

ইরানের হামলায় আবুধাবিতে নিহত অন্তত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৩৭

শেয়ার

ইরানের হামলায় আবুধাবিতে নিহত অন্তত ১
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করা হয়েছে। তারপরও এই ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এমনটা জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার ইরানে ইসরায়েল-আমেরিকার যৌথ হামলার পর, পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।

সংযুক্ত আরব আমিরাত বলেছে, এই আক্রমণ সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এই হামলার প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে বলেও জানিয়েছে দেশটি।