বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী আর কত গাড়িতে হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: প্রশ্ন মাসুদের আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট নিয়ে নতুন বার্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:২১

শেয়ার

ইরান-ইসরায়েল উত্তেজনা: কাতার দূতাবাস থেকে কর্মী সরাল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের ওপর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র কাতারে অবস্থিত তাদের দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে হামলার খবর প্রকাশের পর এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়।

দূতাবাস সূত্রে জানা গেছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে কর্মীদের সাময়িকভাবে সুরক্ষিত আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তাও জারি করেছে দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে থাকার এবং অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ঘিরে কূটনৈতিক মিশনগুলো সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।