শনিবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫ ফাল্গুন, ১৪৩২

কাবুল–কান্দাহার–পাকতিয়ায় পাকিস্তানের হামলা, ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৪

শেয়ার

কাবুল–কান্দাহার–পাকতিয়ায় পাকিস্তানের হামলা, ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার দাবি
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের হামলার খবর পাওয়া গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও সম্ভাব্য হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তালেবান মুখপাত্রের দাবি, পাকিস্তান দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশেও বিমান হামলা চালিয়েছে। শহরগুলো আফগানিস্তান–পাকিস্তান সীমান্তঘেঁষা পার্বত্য অঞ্চলের কাছাকাছি অবস্থিত।

এর আগে আফগানিস্তান অভিযোগ করে, রোববার সীমান্ত এলাকায় পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলার জবাবে বৃহস্পতিবার গভীর রাতে তারা পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান চালায় এবং এক ডজনের বেশি সেনাচৌকি দখল করে।

অন্যদিকে পাকিস্তান সরকার জানিয়েছে, রোববারের অভিযান ছিল সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে পরিচালিত। ইসলামাবাদ আফগানিস্তানের সাম্প্রতিক হামলাকে ‘উসকানিমূলক’ বলে উল্লেখ করে সেনাচৌকি দখলের দাবি প্রত্যাখ্যান করেছে।

দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।



banner close
banner close