ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট আপাতত যুক্তরাষ্ট্র–এর সঙ্গে বাণিজ্য চুক্তিতে অনুমোদন স্থগিত করেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর শুল্কনীতি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কনীতিকে বাতিল করে। তবে পরবর্তী সময়ে ট্রাম্প সব দেশের ওপর ১৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন। এতে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের শিল্পপণ্যের ওপর সম্ভাব্য শুল্ক আরোপের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্ট–এর ট্রেড কমিটিতে মঙ্গলবার নির্ধারিত ভোটাভুটি স্থগিত করা হয়েছে।
এদিকে ইউরোপীয় কমিশন–এর মুখপাত্র ওলোফ জিল জানান, ওয়াশিংটন তাদের অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত ব্রাসেলস কোনো সিদ্ধান্তে এগোবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা প্রত্যাশা করা হচ্ছে।
আরও পড়ুন:








