সোমবার

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১ ফাল্গুন, ১৪৩২

‘ভারতকে হারানো সম্ভব, প্রমাণ করলো দক্ষিণ আফ্রিকা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৩৮

শেয়ার

‘ভারতকে হারানো সম্ভব, প্রমাণ করলো দক্ষিণ আফ্রিকা’
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে হারের তেঁতো স্বাদ পেলো ভারত। ১২ ম্যাচ পর হেরেছে সূর্যকুমার যাদবের দল।

রবিবার সুপার এইটের ম্যাচে ভারতকে ৭৬ রানে বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের নায়ক ডেভিড মিলারের বিশ্বাস– বিশ্বমঞ্চেও ভারতকে হারানো যায়।

ভারতকে হারানোর ম্যাচে ব্যাট হাতে ৩৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মিলার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘ভারত দারুণ একটি দল। তাদের হারানো যায়। তবে আমাদের জন্য এ রকম একটি টুর্নামেন্টে মূল কাজ হলো ছোট ছোট বিষয়গুলো ঠিকঠাক করা এবং নিজেদের কাজ শেষ করা।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিণত দল। ছেলেদের অনেকেই একসঙ্গে অনেক খেলেছে এবং চাপের মধ্যে এই ব্যাপারটি অনেক কাজে দেয়। ব্যাপারটি হলো স্রেফ নিজেদের পথে থাকা, কাজ শেষ করা নিশ্চিত করা এবং আরও বেশি কিছুর তাড়না থাকা।’

দক্ষিণ আফ্রিকার করা ১৮৭ রানের জবাবে ১১১ রানে অলআউট হয়েছে ভারত। এমন দাপুটে জয়ের পরও ম্যাচটি সহজ ছিল বলে জানান মিলার, ‘আমাদের জন্য মোটেও সহজ ছিল না (ম্যাচ জেতা)। ভারতের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। এই দলটার বিপক্ষে অনেক খেলেছি এবং তাদের সঙ্গে বা আরও সীমানা আরও ছাড়িয়ে বললে, দুটি বড় দল যখন খেলে তখন মূল ব্যাপারটি হলো ছোট কাজগুলোই লম্বা সময় ধরে ঠিকঠাক করতে পারা। বড় ম্যাচে চাপ থাকেই। সেটাকে কাটিয়ে উঠতে হয়। দলীয় প্রচেষ্টার প্রয়োজন এখানে (ভালো কিছুর জন্য)।



banner close
banner close