বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী আর কত গাড়িতে হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: প্রশ্ন মাসুদের আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট নিয়ে নতুন বার্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:৫১

শেয়ার

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেন-জি বিক্ষোভ। রাজধানী তেহরানে রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন ইরানের সাধারণ লোকজন।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছিলেন, সেই নিহতদের স্মরণ করে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে শনিবার রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু করে দেশটির তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ। তাদের বিক্ষোভের পাল্টায় সরকারের পক্ষে মিছিল-সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ-তরুণীরা।

ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ তাদের প্রতিবেদনে জনিয়েছে, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিক্ষোভ, আর এই তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রে রয়েছে শরিফ বিশ্ববিদ্যালয়। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে শরিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহম্মদ রেজা শাহ পাহালভির সময়ে পতাকা হাতে নিয়ে মিছিল করছেন, সেই মিছিলে ব্যাপকভাবে দেয়া হচ্ছে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান।