বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

সৌদিতে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:২০

শেয়ার

সৌদিতে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বুধবার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সেখানে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর পবিত্র মাহে রমজান মাস শুরু হবে বুধবার।

মঙ্গলবার সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ইনসাইড দ্য হারামাইন জানায়, মঙ্গলবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আর রমজানের প্রথম দিন হবে বুধবার।

এদিকে, দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজানের রোজা শুরু হবে। দেশটির রুলার্স সিলের কিপার তান শ্রী সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমাদ এ ঘোষণা দেন।

তিনি জানান, দেশজুড়ে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ার রাজা সুলতান ইবরাহিমের আদেশে, শাসকদের সম্মতির ভিত্তিতে।

ঘোষণাটি মঙ্গলবার রাতে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন মালয়েশিয়াতে সরাসরি প্রচার করা হয়।

রমজানের চাঁদ দেখার প্রক্রিয়া দেশব্যাপী ২৯টি স্থানে সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জোহরের পন্তিয়ানে অবস্থিত বাইতুল হিলাল, মালাক্কার তানজুং বিদারার কমপ্লেক্স ফালাক আল-খাওয়ারিজমি, কুয়ালামপুর টাওয়ার।

এ ছাড়া নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকসনে কমপ্লেক্স বাইতুল হিলাল তেলোক কেমাং, সেলাঙ্গরের কুয়ালা সেলাঙ্গরের বুকিত মেলাওয়াতি, বান্টিংয়ের বুকিত জুগরা এবং সাবাক বার্নামের সেলাঙ্গর অবজারভেটরিতেও চাঁদ দেখা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জানানো হয়, বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে মুসলিমরা সিয়াম সাধনা শুরু করবেন।



banner close
banner close