রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩ ফাল্গুন, ১৪৩২

গুরুতর অসুস্থ ইমরান খান, কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৩১

আপডেট: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৪১

শেয়ার

গুরুতর অসুস্থ ইমরান খান, কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাই তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

শনিবার তার দল পিটিআই সংসদ ভবনে বিক্ষোভ শুরু করে। এরপরই তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে দেশটির সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী বলেন, সরকার কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

তারিক ফজল জানান, সাবেক এ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চক্ষু বিশেষজ্ঞদের দিয়ে বিশেষায়িত হাসপাতালে তাকে চিকিৎসাসেবা দেবে সরকার। তার স্বাস্থ্যের কথা ভেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। ইমরানের স্বাস্থ্য নিয়ে ভিত্তিহীন প্রচারণা বা রাজনৈতিক ফায়দা নেওয়া ঠিক হবে না। তার বিষয়ে সরকার দায়িত্ব পালন করবে।



banner close
banner close