শনিবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

ক্যারিবীয় সাগরে মার্কিন হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৯

শেয়ার

ক্যারিবীয় সাগরে মার্কিন হামলায় নিহত ৩
ছবি: সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলে আরও একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ সময় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সাউদার্ন কমান্ড।

মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে ওই অঞ্চলে বিভিন্ন নৌযানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে মার্কিন প্রশাসন। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩৩ জন।

তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ থাকলেও এসব হামলার ঘটনা বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের সমান বলে দাবি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞদের।



banner close
banner close