আসন্ন রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। আনাদোলু এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি।
এক সাক্ষাৎকারে আনাদোলুকে শেখ একরিমা সাবরি বলেছেন, “ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান। মুসলিমরা হযরত মুহম্মদ (স.)-এর আদর্শ অনুসরণ করে রমজান মাসকে স্বাগত জানায়; কিন্তু বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে দখলদার শক্তি আসন্ন রমজান মাসে আল-আকসা মসজিদে আসতে ইচ্ছুক মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবে না। তাদের এই পদক্ষেপ দুঃখজনক।”
পৃথক এক প্রতিবেদনে একই তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেৎজও। দৈনিকটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানে আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। গত জানুয়ারির প্রথম সপ্তাহে মেজর জেনারেল আভশালোম পেলেড ইসরায়েলি পুলিশের অবরুদ্ধ পূর্ব জেরুজালেম শাখার শীর্ষ কমান্ডারের পদে আসার পর থেকেই এ পরিকল্পনা নিয়েছিলেন সার্বভৌম এই ভূখণ্ডটির জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভির।
হারেৎজের প্রতিবেদেনে বেন-গিভির সম্পর্কে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তামন্ত্রীর গতিবিধি দেখে মনে হচ্ছে যে আগুন জ্বালানোর জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করছেন।”
আরও পড়ুন:








