বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী আর কত গাড়িতে হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে: প্রশ্ন মাসুদের আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান; এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট নিয়ে নতুন বার্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা ককটেলসদৃশ বস্তু

চীনা নৌযান আটক করেছে জাপান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৫

আপডেট: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪২

শেয়ার

চীনা নৌযান আটক করেছে জাপান
ছবি: সংগৃহীত

চীনের একটি মাছ ধরা নৌযান আটকের কথা জানিয়েছে জাপান। জাপানের মৎস্য সংস্থার তথ্য অনুযায়ী, চীনা নৌযানটি নাগাসাকি উপকূলে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) অবস্থান করছিল। বৃহস্পতিবার সেটি আটক এবং নৌযানের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।

কারণ হিসেবে বলা হয়েছে, তল্লাশির জন্য থামতে নির্দেশ দেওয়ার পরও পালিয়ে যাওয়ার চেষ্টা করায় সেটি আটক করা হয়।

জাপানের মৎস্য সংস্থা বলেছে, একজন মৎস্য পরিদর্শক তল্লাশির জন্য নৌযানের ক্যাপ্টেনকে থামতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নৌযানটি নির্দেশ না মেনে পালানোর চেষ্টা করে। ২০২২ সালের পর এই প্রথম তারা কোনো চীনা মাছ ধরা নৌযান জব্দ করল। নৌযানে ক্যাপ্টেনসহ ১১ জন আরোহী ছিলেন। ক্যাপ্টেন ৪৭ বছর বয়সী চীনা নাগরিক। জাপানের এ বক্তব্যে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন।

জাপান কর্তৃপক্ষ ও দেশটির সংবাদমাধ্যম আটক করা নৌযানকে উচ্চ ধারণক্ষমতার ‘টাইগার নেট ফিসিং বোট’ বলে বর্ণনা করেছে।