জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেও ভারত, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ ৮টি দেশ এবং দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থা এখনো পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে আসায় এসব দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষক আসার সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়েছে।
ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছিল। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর জোট ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (এফইএমবিওএসএ)-কেও আমন্ত্রণ পাঠানো হয়। তবে এসব দেশ ও সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, হাতে সময় আছে আর মাত্র দু’দিন। এ অবস্থায় সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলো পর্যবেক্ষক পাঠাবে—এমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না।
আরও পড়ুন:








