বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: টিআইবি কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত ১৭০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ০৯:৩০

শেয়ার

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত ১৭০
ছবি: সংগৃহীত

মিয়ানমারে দুই মাসব্যাপী ভোটগ্রহণকালীন সময়ে পরিচালিত শতাধিক সামরিক বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জেনেভা থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ চলাকালে আকাশপথে আনুমানিক ৪০৮টি হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।

জাতিসংঘ আরও জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।