শুক্রবার

৯ অক্টোবর, ২০২৬ ২৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত এক হাজার ৩০০ জন আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না: হাসনাত দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: রোসাটম শহীদ আবু সাঈদ গণতান্ত্রিক আন্দোলনের সাহসী প্রতীক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আফগানদের দুর্দান্ত প্রত্যাবর্তন, তিনশ পেরিয়ে স্বস্তিতে বাংলাদেশ কাদের নেপথ্যে প্রিজন ভ্যান থেকে পালিয়েছেন সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’? ডিএনসিসি প্রশাসকের দায়িত্বহীন ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

বাংলাদেশে নির্বাচনে যে-ই জয়ী হোক না কেন, তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬ ০৮:২৭

শেয়ার

বাংলাদেশে নির্বাচনে যে-ই জয়ী হোক না কেন, তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দলই জিতুক তার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বুধবার দুপুরে রাজধানীর ইএমকে সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ তথ্য জানান।

মতবিনিময়কালে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি, যার মধ্যে আছে অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা ও নিরাপত্তা।

দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকার হিসাবে দায়িত্ব নেবে, এটি বাংলাদেশের জনগণের একটি সার্বভৌম সিদ্ধান্ত এবং এটি শুধু বাংলাদেশের জনগণেরই সিদ্ধান্ত। এতে অন্য কোনো দেশের বলার কোনো অধিকার নেই। ভোটকেন্দ্রে গিয়ে নতুন সরকার নির্বাচনের মাধ্যমে মতপ্রকাশ বাংলাদেশের জনগণের সার্বভৌম অধিকার।

এ সময় তিনি বলেন, ‘আপনারা জানেন, আমরা সবার সঙ্গে কথা বলি। ক্ষমতায় থাকুক বা না থাকুক, সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে আমরা অঙ্গীকারবদ্ধ যে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন তার সঙ্গেই আমরা কাজ করব।’

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, ‘২০২৪ সালের আগস্ট থেকে আমরা এখানে ব্যাপক পরিবর্তন দেখেছি। আমার মনে হয়, আমরা সামনে আরও পরিবর্তন দেখতে থাকব।’