বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১০:৪৪

শেয়ার

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত পাঁচ
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারী তুষারপাতের ঘটনায় অন্তত পাঁচজন অফ-পিস্ট স্কিয়ার নিহত হয়েছেন। শনিবার সাল্‌জবুর্গের কাছে পংগাউ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পর্বত উদ্ধারকারী সংস্থা।

পর্বত উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, পংগাউ এলাকায় সাতজন স্কিয়ারের একটি দলের ওপর তুষারধস নেমে এলে চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং একজন গুরুতর আহত হন। বাকি দুজন তুলনামূলকভাবে অক্ষত থাকলেও তাদেরও উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া হয়েছে।

এর প্রায় দেড় ঘণ্টা আগে একই এলাকায় খোলা আলপাইন ভূখণ্ডে আরেকটি তুষারধসে এক নারী স্কিয়ার চাপা পড়ে নিহত হন। দিনভর ওই অঞ্চলে আরও কয়েকটি তুষারধসের খবর পাওয়া গেলেও সেগুলোতে কেউ হতাহত হননি।

পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই ট্রাজেডি বেদনাদায়কভাবে দেখিয়ে দিল যে বর্তমানে তুষারধসের পরিস্থিতি কতটা ভয়াবহ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল্পস অঞ্চলে খারাপ আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ তুষার পরিস্থিতির কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে গত মঙ্গলবার অস্ট্রিয়ার ব্যাড গাস্টাইন স্কি রিসোর্টে তুষারধসে ১৩ বছর বয়সী এক চেক কিশোর নিহত হয়।