বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: টিআইবি কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে মৃত্যুদণ্ড কার্যকর, কে এই সোলতানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬ ১৬:০০

শেয়ার

গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে মৃত্যুদণ্ড কার্যকর, কে এই সোলতানি
ছবি: সংগৃহীত

ইরানে এরফান সোলতানি নামে এক বিক্ষোভকারীকে গ্রেপ্তারের তিনদিনের মধ্যে বিচার শেষ করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। যা বুধবার কার্যকর হয়েছে। তার এই মৃত্যুদণ্ড নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে।

কে এই এরফান সোলতানি?

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোলতানি পেশায় একজন দোকানদার। বিক্ষোভে অংশ নেয়ায় গত ৮ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। তেহরানের উপকণ্ঠের কারাজ শহরে তার বাসা। সেখান থেকে তাকে নিয়ে যায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এরপর তিনদিনে বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে বিক্ষোভে শুধুমাত্র স্বাধীনতার জন্য স্লোগান দেয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গার্ডিয়ান জানিয়েছে, ১১ জানুয়ারি সোলতানিকে নিয়ে আদালতে শুনানি হয়। ওইদিন আদালত তাকে মোহারেবেহ বা ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার অপরাধে অভিযুক্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়।

তার পরিবারকে পাঁচদিন আগে মৃত্যুদণ্ডের ব্যাপারে অবহিত করা হয় এবং তাদের বলা হয় যেদিন দণ্ড কার্যকর হবে ওইদিন সকালে মাত্র ১০ মিনিটের জন্য তাদের সঙ্গে তাকে দেখা করতে দেয়া হবে।

ইরফান সোলতানি মধ্য ইরানে একটি কাপড়ের দোকান চালান। কিছু সংবাদমাধ্যম জানিয়েছে তিনি একজন ফটেগ্রাফারও। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানিয়েছে তার পরিবার।

গ্রেপ্তারের কয়েকদিন পর্যন্ত তার পরিবার তার সম্পর্কে কোনো খোঁজ খবর পাচ্ছিল না। এরপর সরকারি কর্মকর্তারা গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড সম্পর্কে তাদের অবহিত করেন।

মানবাধিকার সংস্থা হেংগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছেন, সোলতানির মৃত্যুদণ্ডের ঘটনায় তার পরিবার ভেঙে পড়েছে। তাদের শঙ্কা, সোলতানিকে কোনো সিটি স্কয়ারে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হতে পারে, যেন অন্যান্য বিক্ষোভকারীরা ভয় পান।

সোলতানির বোন একজন আইনজীবী। তবে তাকে ভাইয়ের পাশে দাঁড়াতে দেয়া হয়নি।