বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদুরো ও তার স্ত্রীকে নেয়া হচ্ছে নিউইয়র্কে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬ ২২:৩০

শেয়ার

মাদুরো ও তার স্ত্রীকে নেয়া হচ্ছে নিউইয়র্কে
সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন জাহাজে করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেয়া হচ্ছে। ফক্স নিউজকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় করে নিয়ে যাওয়া হচ্ছে। তার আগে হেলিকপ্টারে করে তাদেরকে জাহাজে নিয়ে যাওয়া হয়।

এ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, 'সুন্দর একটি ফ্লাইটে গেছেন— আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে তারা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে।'

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে আকস্মিক হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের সেনারা। এরপর তাদেরকে নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে।