বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের কারণ জানালেন তুর্কি আল-মালিকি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬ ১২:০৬

শেয়ার

আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের কারণ জানালেন তুর্কি আল-মালিকি
ছবি: সংগৃহীত

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সঙ্গে লড়াইয়ের মধ্যে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

শুক্রবার তারা এই ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তবে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু বলেনি। যদিও সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌ সেনাদের মোতায়েন করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো সমুদ্রসীমায় নজরদারি বাড়ানো এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের থেকে সর্ববৃহৎ ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। হারদামাউতের গভর্নর শুক্রবার এ তথ্য নিশ্চিত করে।

তিনি বলেন, আল-খাসাতে সরকারি বাহিনী ৩৭ নং ব্রিগেডের সামরিক ঘাঁটি দখল করেছে। যা হারদামাউতের সবচেয়ে বড় ঘাঁটি।

এরআগে, শুক্রবার হারদামাউতে শান্তিপূর্ণ অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। এর কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আল-খাসার ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এ হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।