বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি সীমান্তে উত্তেজনা: হারদামাউতে শুরু তীব্র লড়াই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৯:৫৬

শেয়ার

সৌদি সীমান্তে উত্তেজনা: হারদামাউতে শুরু তীব্র লড়াই
ছবি: সংগৃহীত

সৌদির সীমান্তবর্তী ইয়েমেনের হারদামাউত প্রদেশে তীব্র লড়াই ও সংঘর্ষ শুরু হয়েছে। হারদামাউত ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ। এটি ডিসেম্বরের শুরুতে দখল করে নেয় বিচ্ছন্নতাবাদী গোষ্ঠী এসটিসি। ওই সময় থেকে সৌদি আরব তাদের সরে যেতে বলছিলো। কিন্তু তারা সরে যায়নি।

এমন পরিস্থিতিতে আজ শুক্রবার হারদাউমাউতকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে মুক্ত করতে প্রদেশটির গভর্নর সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পর এসটিসির যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব।

হারদামাউত সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে সৌদি শুরু থেকেই উদ্বিগ্ন ছিল। তারা সেখান থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরে যেতে আহ্বান জানায়। এরপর গত সপ্তাহে প্রদেশরটির মুকুল্লা বন্দরে প্রথমে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এই প্রদেশটি মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এসটিসি অঞ্চলটি দখল করে ইয়েমেনকে দুই ভাগ করে পুরো দক্ষিণাঞ্চল নিয়ে আলাদা স্বাধীন দেশ গঠন করতে চায়। এতে তাদের সহায়তা করছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু গত বুধবার আমিরাতকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের সব সেনা সরিয়ে নিতে নির্দেশ দেয় ইয়েমেন সরকার। এতে সমর্থন জানায় সৌদি। এরপর আমিরাত তাদের সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেয়।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির হারদামাউত অঞ্চলের প্রধান জানিয়েছেন, সৌদির বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সেখানে স্থল হামলার চেষ্টাও চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এরপর ইয়েমেনের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় এসটিসির যোদ্ধারা। এতে করে সেখানে তীব্র লড়াই শুরু হয়ে যায়।