বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৯:০৯

শেয়ার

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
ছবি: সংগৃহীত

ইয়েমেনের বৃহৎ প্রদেশ হারদামাউতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সেখানে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) একটি সেনা ক্যাম্প লক্ষ্য করে শুক্রবার এ হামলা চালায় সৌদি।

এসটিসিকে সমর্থন দিয়ে থাকে সংযুক্ত আরব আমিরাত। এ সমর্থন নিয়ে আমিরাতের সঙ্গে সৌদির সম্পর্কে টানপোড়েন দেখা দিয়েছে। সৌদির হুমকির মুখে ইয়েমেন থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিতেও রাজি হয়েছে আমিরাত।

বিমান হামলার ব্যাপারে এসটিসির এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, সৌদির বিমান হামলায় একাধিক মানুষ আহত ও নিহত হয়েছেন।

এসটিসির ওয়াদি হারদামাউত এবং হারদামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক বলেছেন, তাদের আল-খাসাহ ক্যাম্পে সৌদি আরব সাতবার বিমান হামলা চালিয়েছে। এ ছাড়া সেখানে স্থল হামলারও চেষ্টা হয়েছে। কিন্তু তারা এটি ঠেকিয়ে দিয়েছেন। এ দুই হামলায় কতজন আহত বা নিহত হয়েছেন সেটি তিনি স্পষ্ট করেননি।

এর আগে গত ৩০ ডিসেম্বর হারদামাউতের মুকুল্লা বন্দরে বিমান হামলা চালায় সৌদি। ইয়েমেনের সরকার ও সৌদি আরব জানায়, এসটিসির জন্য আনা অস্ত্র রাখা ছিলো ওই বন্দরে। তাই সেখানে বিমান সীমিত বিমান হামলা চালানো হয়েছে।