বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেলো বিমান বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৬:৩৯

শেয়ার

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেলো বিমান বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ।

সংবাদমাধ্যমটি এ অনুমতিকে আঞ্চলিক বিমান চলাচলের একটি ব্রেকথ্রু হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আকাশ সংযোগের ক্ষেত্রে নতুন বছরে এটি নতুন এক অধ্যায়।

সূত্র জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশকে ঢাকা-করাচি ফ্লাইট পরিচালনায় অনুমতি দিয়েছে।

প্রাথমিক অবস্থায় এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর অনুমোদনটি আবারো পুনর্বিবেচনা করা হতে পারে।

নতুন অনুমোদন অনুযায়ী, বাংলাদেশি এয়ারলাইন্স অফিসিয়ালিভাবে অনুমোদিত রুট দিয়ে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে।

দেশটির বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে।