বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৫:৫৬

শেয়ার

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭
ছবি: সংগৃহীত

প্রবল বৃষ্টি এবং তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের কাবকান জেলায় ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। হেরাতের গভর্নরের মুখপাত্র ইউসেফ সাঈদি এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

ইউসেফ জানান, বেশ কয়েক মাস শুষ্ক থাকার পর গত সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে কাবকানসহ হেরাতের বিভিন্ন জেলায়। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বৃহস্পতিবার কাবকানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগের মুখপাত্র মোহাম্মদ ইউসেফ হামাদ জানিয়েছেন, গত কিছু দিন ধরে আফগানিস্তানের উত্তর, দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চলীয় বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে।

দুর্যোগ কবলিত বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির হিসাব নিতে গিয়েছেন কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তরা ও কর্মীরা। ক্ষতির শিকার পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন হামাদ।