বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

বছরের প্রথম দিন মস্কোতে টানা ছয় ঘণ্টা ড্রোন হামলা ইউক্রেনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১৪:৫৮

শেয়ার

বছরের প্রথম দিন মস্কোতে টানা ছয় ঘণ্টা ড্রোন হামলা ইউক্রেনের
ছবি: সংগৃহীত

বছরের প্রথম দিন এক জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে রাত একটা পর্যন্ত ছয় ঘণ্টায় মস্কোকে লক্ষ্য করে একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ড্রোন হামলার এ তথ্য নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। কতগুলো ড্রোন ইউক্রেনীয় বাহিনী ছুড়েছিলো, সে সম্পর্কিত কোনো তথ্য তিনি দেননি, তবে বলেছেন, এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে ২৬টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলতে পেরেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

টেলিগ্রামবার্তায় সোবিয়ানিন জানান, ড্রোন হামলার সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মস্কোর তিন বিমানবন্দর দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ভ্নুকোভো বিমানবন্দরের ফ্লাইট ও যাবতীয় অপারেশন অস্থায়ীভাবে বাতিল করা হয়েছিলো।

এর আগে গত ৩১ ডিসেম্বর রাতে মস্কোকে লক্ষ্য করে আটটি ড্রোন নিক্ষেপ করেছিল ইউক্রেনীয় বাহিনী। তবে সেগুলোর সবই আটকে দিয়েছিলো রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম।