বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার তেলখাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ১২:১০

শেয়ার

ভেনেজুয়েলার তেলখাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে নতুন দফা নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশানসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ফলে যুক্তরাষ্ট্রে এই চার তেল কোম্পানি কিংবা কোম্পানির কর্মকর্তাদের কোনো সম্পদ থাকলে সেগুলো আর ব্যবহার করতে পারবে না কোম্পানিগুলোর কর্তৃপক্ষ কিংবা কর্মকর্তারা। কোম্পানিগুলোতে কর্মরত কর্মকর্তা ও কর্মীরা যুক্তরাষ্ট্রে প্রবেশও করতে পারবেন না।

ট্রেজারি মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতি বলা হয়েছে, ‘নিষেধাজ্ঞার আওতায় পড়া এই চার কোম্পানি এবং কোম্পানির কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ।’

পৃথক এক বিবৃতিতে মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট এবং পরিষ্কার, আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রে বন্যার মতো মাদক সরবরাহকারী অবৈধ মাদুরো সরকারকে তেল রপ্তানি থেকে মুনাফা তুলতে দেবো না।’

প্রসঙ্গত, ২০১৭ সালে যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, সে সময় থেকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মনে করতেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরও প্রেসিডেন্ট মাদুরোর ব্যাপারে তার মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি।