বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫ ১১:১৪

শেয়ার

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদুল ইসলাম।

মঙ্গলবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফর সাবেক নেত্রীর প্রতি নেপালের গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে নেপাল–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার অবদানকে সম্মান জানানোর প্রতিফলন।

জানাজা সম্পন্ন হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী আগামী ১ জানুয়ারি কাঠমান্ডু ফিরে যাবেন।