বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউ জার্সিতে মুখোমুখি সংঘর্ষে দুই হেলিকপ্টার বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪৭

শেয়ার

নিউ জার্সিতে মুখোমুখি সংঘর্ষে দুই হেলিকপ্টার বিধ্বস্ত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আকাশে মুখোমুখি সংঘর্ষে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাটি আকাশে মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটে। এন্সট্রম এফ–২৮এ মডেলের একটি হেলিকপ্টারের সঙ্গে এন্সট্রম ২৮০সি মডেলের আরেকটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। প্রতিটি হেলিকপ্টারে শুধু পাইলটই ছিলেন। একজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টার দুটিকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে নিচে নামতে দেখা যায়। ঘটনাটি ছিল খুবই ভয়াবহ।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথভাবে তদন্ত করবে। দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল এবং দৃশ্যমানতাও ভালো ছিল বলে জানা গেছে।

সূত্র : এপি