বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০৪

শেয়ার

তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
সংগৃহীত ছবি

তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূল এলাকায় বুধবার (২৪ ডিসেম্বর) ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনে দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে উঠলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাজধানী তাইপাইসহ আশপাশের এলাকায় ভবনগুলো দুলে উঠলেও কাঠামোগত কোনো ক্ষতির তথ্য নেই। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য মেলেনি।

এদিকে বিশ্বের অন্যতম বড় চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি (TSMC) জানিয়েছে, ভূমিকম্প শক্তিশালী হলেও তাদের কারখানাগুলোর কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি এবং কর্মীদের সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়েনি। তাইওয়ানের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির একাধিক উৎপাদন কেন্দ্র রয়েছে।

উল্লেখ্য, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। সর্বশেষ ২০১৬ সালে সেখানে একটি ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আর ১৯৯৯ সালের ভূমিকম্পটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী, যেখানে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়।

সূত্র: রয়টার্স