বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’ জুলাই গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: ডা. শফিকুর রহমান পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন: হাইকোর্টের রুল, চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরল তুষারপাতের সাক্ষী হলো সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪৬

শেয়ার

বিরল তুষারপাতের সাক্ষী হলো সৌদি আরব
ছবি: সংগৃহীত

তুষারপাতের মতো বিরল ঘটনার সাক্ষী হলো মরুর দেশ- সৌদি আরব। বরফের চাদরে ঢাকা পড়েছে উত্তরাঞ্চলীয় বহু এলাকা। তাপমাত্রা হিমাঙ্কের নিচে। তুষারাবৃত পর্বতের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা রীতিমতো ভাইরাল। পুরো মধ্যপ্রাচ্যজুড়ে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দুর্লভ এই ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব; ব্যাখ্যা আবহাওয়া বিভাগের।

তপ্ত বালুরাশি আর ধূ-ধূ মরুভূমির জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কিন্তু সেই মরুর বুকজুড়ে শ্বেত-শুভ্র তুষার। যেন কল্পরাজ্যের কোনো চিত্র ধরা দিয়েছে বাস্তবতায়।

সৌদিতে তুষারপাতের একাধিক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিরল এই ঘটনা দেশটির উত্তরাঞ্চলীয় তাবুক ও হাইল প্রদেশের। অঞ্চলটির জর্ডান সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে তাপমাত্রা হীমাঙ্কের নিচে নেমেছে।

তুষারপাত ছাড়াও উত্তর সৌদি আরবের কিছু অংশ তীব্র বৃষ্টিপাতের সম্মুখীন হয়। এছাড়াও, রিয়াদের উত্তরাঞ্চলেও দেখা দেয় বৈরি আবহাওয়া। এসব ঘটনাকে একেবারেই বিরল এবং অঞ্চলটির কয়েক দশকের ইতিহাসে প্রথম বলছেন বাসিন্দারা।

কয়েকদিন আগেই পাহাড়ি অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছিলো সৌদির আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদদের দাবি- পুরো মধ্যপ্রাচ্যে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণেই দেখা মিলেছে ভারি বৃষ্টি ও তুষারপাতের।