বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

ভারী বৃষ্টি ও তীব্র ধুলো ঝড়ের পূর্বাভাস দিলো সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ২১:১৩

শেয়ার

ভারী বৃষ্টি ও তীব্র ধুলো ঝড়ের পূর্বাভাস দিলো সংযুক্ত আরব আমিরাত
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টি ও তীব্র ধুলো ঝড়ের মুখোমুখি হতে পারে সংযুক্ত আরব আমিরাত। এমনই পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

এক পূর্বাভাভাসে বলা হয়, আরব উপদ্বীপজুড়ে গভীর নিম্নচাপের ফলে দেশটির আবহাওয়াতে সম্প্রতি বেশ পরিবর্তন আসা শুরু করেছে। এতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সারাদেশে বৃষ্টিপাত শুরু হতে পারে।

পরদিন শুক্রবার আবুধাবির আকাশ আংশিক মেঘাছন্ন থাকতে পারে। বিশেষ করে দুবাই, উত্তরাঞ্চল, আল আইন এবং সংযুক্ত আরব আমিরাতের পূর্ব অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সেখানকার বাসিন্দা ও ভ্রমণকারীদের উচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া কেন্দ্র।