বুধবার

১১ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

অস্ত্র ছিনিয়ে নেয়া হিরোর সাথে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১৪:৩০

শেয়ার

অস্ত্র ছিনিয়ে নেয়া হিরোর সাথে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বোন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়া হিরো আহমেদ আল-আহমেদের সাথে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস।

রবিবার সিডনির বোন্ডি সৈকতে হামলা চালায় দুই বন্দুকধারী। তারা সম্পর্কে বাবা-ছেলে। তাদের হামলায় ১৫ জন ইহুদি নিহত হন। সৈকতে ইহুদি ধর্মাবলম্বীরা তাদের একটি ধর্মীয় উৎসব পালন করছিলেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আহমেদ আল-আহমেদ কয়েকটি গাড়ির পেছনে দাঁড়িয়ে আছেন। আর তার ঠিক সামনেই বন্দুকধারী গুলি ছুঁড়ছিলো। তখন পাশ থেকে দৌড় দিয়ে বন্দুকধারীকে জাপটে ধরেন আহমেদ। এরপর তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন। অত্যাধুনিক ওই অস্ত্র ছিনিয়ে নেয়ায় অনেক মানুষ গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পান।

এমন সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়লে সকলের প্রশংসায় ভাসেন তিনি।

আহমেদের সাথে দেখা করে প্রধানমন্ত্রী আলবানিস বলেছেন, ‘তিনি কফি নেয়ার চেষ্টা করছিলেন। ওই সময় তিনি দেখতে পান তার সামনে মানুষকে গুলি করা হচ্ছে। এরপর এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন। তার সাহসিকতা সব অস্ট্রেলিয়ানের জন্য অনুপ্রেরণা।’

বন্দুকধারীর সাথে ধস্তাধস্তির সময় আহমেদ নিজেও গুলিবিদ্ধ হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সার্জারি হয়েছে।