ফিলিস্তিনের গাজা উপত্যায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এর অপর অংশ অবরুদ্ধ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
ফিলিস্তিনের দখলকৃত গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ পদক্ষেপ নিলো ইসরায়েলের সরকার। চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভা’ত জে’এভ এলাকায় ৫৬টিসহ সর্বমোট ৭৬৪টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে।
ইসরায়েলের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো দাপ্তরিক বিবৃতি দেয়া হয়নি।
প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন ও জনমত সম্পূর্ণ উপেক্ষা করে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকা বাড়াচ্ছে ইসরায়েলের সরকার। ২০২২ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই তৎপরতা বেড়েছে কয়েক গুণ। ইসরায়েয়েলের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত তিন বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট ৫১ হাজার ৩৭০টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।
পশ্চিমতীরে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের একাংশও সরব।
আরও পড়ুন:








