শনিবার

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

চীনে আবাসিক ভবনে আগুন লেগে নিহত ১২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩৫

শেয়ার

চীনে আবাসিক ভবনে আগুন লেগে নিহত ১২
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের শান্তৌ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টা ২০ মিনিটে আগুন লাগে চার তলা সেই ভবনটিতে, তবে রাত ১০টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কিন্তু এই ৪০ মিনিট পুরো ভবনে আগুনের ধ্বংসযজ্ঞ ছিলো ব্যাপক। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, আগুনে ভবনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় এক হাজার ৬০০ ফুট পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কী কারণে আগুন লেগেছিল, তা এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটি থেকে আট জনকে মৃত এবং চার জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মারা যান তারা।



banner close
banner close