বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১৮:৪৫

শেয়ার

ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ইরানে আয়োজিত এক ম্যারাথনে নারীদের মাথায় হিজাব না থাকাকে কেন্দ্র করে দুই আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) কিশ দ্বীপে আয়োজিত ওই প্রতিযোগিতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর দ্রুতই এই ব্যবস্থা নেওয়া হয়।

ম্যারাথনে প্রায় দুই হাজার নারী ও তিন হাজার পুরুষ আলাদা বিভাগে অংশ নেন। লাল টি-শার্ট পরা কয়েকজন নারী দৌড়বিদকে হিজাব বা মাথা কোনো কাপড়ে ঢেকে রাখতে দেখা যায়নি, যা দেশটির রক্ষণশীল মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ক্ষমতাসীনদের দিক থেকে নারীদের ওপর চাপিয়ে দেওয়া দমনমূলক নীতির প্রত্যাখ্যানের বার্তা হিসেবে ওই নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন সমাজের প্রগতিশীল অংশ। তবে, বর্তমান ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ হিসেবে দেখে তৎক্ষণাৎ বলপ্রয়োগ করেছে ইরান সরকার।

সরকারের তরফ থেকে বলা হয়, কেবল হিজাব আইনের লঙ্ঘন নয়, বরং পুরো ম্যারাথন আয়োজনের প্রকৃতি ছিল “অগ্রহণযোগ্য”।

কিশের প্রসিকিউটর জানান, দৌড়টি যেভাবে আয়োজন করা হয়েছিল, সেটাকেই ছিল “সামাজিক শালীনতার লঙ্ঘন”। অবশ্য ‘শালীনতা’র মাপকাঠিতে ঠিক লঙ্ঘনটা কোথায় হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

ইরানে রাজনীতির ভবিষ্যৎ আলোচনায় হিজাব ইস্যু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কখনও কর্তৃপক্ষ কিছুটা শিথিলতার লক্ষ্মণ দেখালেও নারীদের নিজের জীবন স্বাধীনভাবে পরিচালনার জন্য দমন-পীড়ন চালানো হয়।