বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

ভারতের গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ড; নিহত ২৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৭

শেয়ার

ভারতের গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ড; নিহত ২৩
ছবি: সংগৃহীত

আরব সাগরের তীরবর্তী ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটনরাজ্য গোয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটক এবং সেই ক্লাবের কর্মীসহ ২৩ জন নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের সেই নাইটক্লাবটি অবস্থান গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরার বাগা বিচে অবস্থিত। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম।

ক্লাবটির রান্নাঘর থেকে সূত্রপাত হয় আগুনের। রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়েছে রান্নাঘর এবং তার আশপাশ থেকে এবং ধারণা করা হচ্ছে যে তারা সবাই সেই ক্লাবের কর্মচারী ছিলেন। এর বাইরে কয়েক জন পর্যটকের দেহও উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।