বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৪২

আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫ ১১:০৫

শেয়ার

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত

একের পর এক ঘূর্ণিঝড় ও টানা ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহ প্রদেশের বিভিন্ন গ্রাম-শহর ও উপকূলীয় এলাকা থেকে এ পর্যন্ত ৯১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ আছেন অন্তত ২৭৪ জন।

প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আচেহ প্রদেশের তামিয়াং জেলার বাসিন্দারা জানিয়েছেন, বন্যার কারণে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে ভুগছেন তারা। বিশেষ করে প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সেখানকার লোকজন ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন।

তামিয়াং জেলার একটি ইসলামি আবাসিক স্কুলের শিক্ষার্থী দিমাস ফিরমানসিয়াহ রয়টার্সকে বলেছে, বন্যার কারণে সে-সহ স্কুলের অন্যান্য গত এক সপ্তাহ ধরে স্কুল হোস্টেলে আটকা পড়েছে এবং পানির যোগান ফুরিয়ে যাওয়ায় বন্যার পানি পান করতে বাধ্য হচ্ছে।

তামিয়াং জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, সরকারি সহায়তা কেন্দ্রগুলো থেকে খাবার ও পানি সংগ্রহ করে আনতে তাদের সীমহীন ভোগান্তি সহ্য করতে হচ্ছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো কয়েক দিন আগে বলেছিলেন যে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিপর্যয় মোকাবিলায় সরকারের যে প্রস্তুতি, তা সন্তোষজনক। তবে সুমাত্রা ও আচেহ প্রদেশের প্রশাসন প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে একমত পোষন করেনি। এ দুই প্রদেশের কর্মকর্তারা কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিরেয়ছেন।